প্রধান সূচি

পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরের প্রতিমা ভাংচুর ও মালামাল চুরি

পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরের প্রতিমা ভাংচুর ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। এসময় মন্দিরের বারান্দা ও মন্দির প্রাঙ্গনে আগুন লাগিয়ে কিছু মালামাল পুড়িয়ে দেওয়া হয়।
সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানান মন্দিরের পূজারি ঠাকুর পংকজ তাওয়ারি। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও জেলা জামায়াতে ইসলামীর আমির তোফাজ্জল হোসাঈন ফরিদ।
পৌর শ্মশান মন্দিরের সভাপতি সুনীল চক্রবর্তী জানান, রাতের আঁধারে শ্মশান মন্দিরের মা’কালী এবং শিব ঠাকুরের মূর্তি ভাংচুর করা হয়েছে। মন্দিরে থাকা প্রণামীর প্রায় ২ থেকে ৩ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়া সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় তারা মন্দিরের বারান্দা ও মন্দির প্রাঙ্গনে আগুন দিয়ে মালামাল পুড়িয়ে দেয়।‎
তিনি আরও জানান, এ ঘটনায় মন্দির কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে সোমবার বিকেলে এক জরুরী সভা ডাকা হয়েছে। সভায় পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিল।
পিরোজপুর সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, ঘটনার বিষয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ শ্মশান মন্দিরে জরুরী সভা করছেন। সভা শেষে হয়তো তারা থানায় লিখিত অভিযোগ দিতে পারেন। তবে পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করছে।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারের জন্য কাজ করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial