পিরোজপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপমান, অপদস্ত ও সম্মানহানি এবং বিভিন্ন সময়ে অসম্মান ও লাঞ্চিত হওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখা।
আজ সোমবার সকালে পিরোজপুর সদর হাসপাতালের সামনে অনষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এলায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখার সভাপতি পারভেজ মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন, পিরোজপুর জেলা শাখার ম্যানেজার ফোরাম এর আলামিন খান জয় প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরকে মাদকমুক্ত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবে জেলা পরিষদ : অধ্যক্ষ আলমগীর হোসেন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের সহায়তা প্রদান »
