পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত
বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট।
বৃহস্পতিবার সকালে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমদ সিদ্দিকী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক ও রেড ক্রিসেন্টের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
« উপকূলের লবনাক্ত মাটিতে আঙুর চাষে সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান (পূর্ববর্তি সংবাদ)
