প্রধান সূচি

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বাগেরহাটে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
এ সময় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, সহকারী জেলা তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক ও সহ-সাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনে সাংবাদিকদের আরও সচেতন ও প্রতিশ্রæতিবদ্ধ থাকার আহŸান জানান তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial