প্রধান সূচি

নাজিরপুরে জাল টাকাসহ গ্রেফতার-৩

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জাল টাকার নোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনে পাকা রাস্তার ওপর থেকে মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির এস.আই মো. এস এম সালেহি’র নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মৃত আবু বক্কর খলিফার ছেলে রাসেল খলিফা (৪৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মো. দুলাল শেখের ছেলে মো. সাইদুল ওরফে রানা (৪৮) এবং মো. মজিবুর খানের ছেলে হাসিব খান (৪৬)।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানায় একটি মামলা রুজ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial