প্রধান সূচি

May, 2026

 

মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র ৬ দিনের ব্যবধানে রশিদ বেপারী (৫০) ও সাগর হাওলাদার (৩০) নামে আবারও দুইজন খুন হয়েছেন।শনিবার রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদ বেপরী দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ বেপারী ছেলে ও সাগর হাওলাদার একই গ্রামের মো. নুরুজ্জামান হোসেন কালু হাওলাদারের ছেলে।এছাড়া একই সাথে শনিবার রাত থেকে ইউসুফ প্যাদা (৪৫) নামে একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ইউসুফ ওই গ্রামের আব্দুস ছত্তার প্যাদার ছেলে। একই রাতে দুইজন খুন এবং একজন নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।নিহত রশিদ বেপারীর মেয়ে রোজিনাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহদাৎবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহদাৎবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে পিরোজপুর জেলা বিএনপি’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির শহিদুল আলম নিরু মিলানায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।উপস্থিত বক্তরা শহীদ রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন


(Untitled)

সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী।দেশে এই উৎসব ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত। ঈদের দিন সকালে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরবেন। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কের পিরোজপুর সদর উপজেলার ধুপপাশা নামক এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া দুই চালক ও এক হেলপারকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।মঙ্গলবার ভোর ৬টার দিকে বরিশালের দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৯৪১৪) এবং খুলনার দিক থেকে আসা অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ড-১২-৩২৫৪) মধ্যে ধুপপাশা নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালকরা ভেতরে আটকা পড়েন।দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট দ্রæতবিস্তারিত পড়ুন


ঈদের আগেই টাকা নেই এটিএম বুথে

প্রতিবছরের মতো এবারও ঈদের বন্ধে এটিএম বুথসহ অনলাইন মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের বন্ধ শুরু হতে না হতেই এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে।এদিকে, অনেক ব্যাংকের বুথে অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন বন্ধ বা সীমিত রাখা হয়েছে। এ অবস্থায় সোমবার থেকে টানা ৭ দিনের বন্ধে টাকা পাওয়া নিয়ে শঙ্কা বেড়েছে।ব্যাংকাররা জানান, ছাপানো টাকার চাহিদা সবচেয়ে বাড়ে কোরবানি ঈদের আগে। এ সময় পশু কেনাসহ বিভিন্ন খরচ মেটাতে ব্যাংকগুলোতে ভিড় বাড়ে। ব্যাংকগুলোও তখন কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত হিসাবের বিপরীতে বেশি টাকা উত্তোলন করে। ব্যাংকে দীর্ঘবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কোরবানীর পশুর হাটে র‌্যাব’র নজরদারি জোরদার

কোরবানীকে সামনে রেখে পিরোজপুরে র‌্যাব এর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে পিরোজপুরের পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে জোরালোভাবে মাঠে নেমেছে র‌্যাব-৮।সোমবার বিকেল ৩টায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল পিরোজপুর পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন পশুর হাট পরিদর্শন করেন। এসময় হাটে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।পরিদর্শনকালে র‌্যাব সদস্যরা হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন। ঈদকেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ|রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ৪ ন¤^র ওয়ার্ডের জামিরতলা ঢালাই ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে|গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার মেরাজোয়াখালী গ্রামের জাফর শিকদারের ছেলে সাগর শিকদার নুরু (৩৮) এবং একই উপজেলার চালিতা বুনিয়া গ্রামের মো. বজলুর রহমান মাতুব্বরের ছেলে শহিদুল ইসলাম (৪০)|পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে|এ ঘটনায় তাদেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ব্যবসায়ীসহ দু’জনকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুটি ঘটনায় ব্যবসায়ীসহ দু’জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে উপজেলার টিকিকাটা ইউনিয়ন এবং ধানীসাফা ইউনিয়নে এই দুটি পৃথক হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০) ও মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুরি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ ইউসুফ শরীফকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইউসুফ ওই গ্রামের ফজলুল হক শরীফের ছেলে।অভিযোগ রয়েছে, পূর্ব শত্রæতার জেরে একই এলাকার আলমগীর শরীফের ছেলে মো. আরাফাত শরিফ (৩০), তার স্ত্রী ফাতেমা আক্তারবিস্তারিত পড়ুন


বিএনপি ‎সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে : মিয়া গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। দুনিয়ার আর কোন সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে এমন কোন নজির নেই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে।তিনি বলেন, নির্বাচনে তারা গণভোটে ‘হ্যাঁ’ তে ভোট দিতে বলেছে। ‘হ্যাঁ’ তে ভোট দেওয়ার অর্থই হলো গণভোটের ৪টি প্রশ্নে যেখানে কোন নোট অফ ডিসেন্ট নেই ওই সকল ৮৪টি সংস্কার দ্বারা মেনে নিয়েছে। এখন তারা এটাকে বেআইনি বলছে।শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পিরোজপুরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পৌরসভা নির্বাচনে এনসিপি’র মেয়র প্রার্থীর মতবিনিময় সভা

আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর পৌরসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সম্ভাব্য মেয়র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা ও পিরোজপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সদ্য এনসিপিতে যোগ দেওয়া মইনুল আহসান মুন্না সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।শুক্রবার সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এনসিপির জেলা আহবায়ক হুমায়ূন কবীর এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনসিপির প্রাথমিক সদস্য হওয়া এবং এনসিপির ঘোষিত মেয়র প্রার্থী মঈনুল আহসান মুন্না বলেন, পিরোজপুর পৌরসভা দেড় শতাধিক বছরের পুরনো পৌরসভা হলেও এখানকার নাগরিকরা প্রায় সব ধরনের পৌর নাগরিক সুবিধা বঞ্চিত। পিরোজপুর পৌরসভারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial