প্রধান সূচি

কাউখালীতে ঝড়ের কবলে কোস্টারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ফেরি : ট্রলার ডুবি

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে ঝড়ের কবলে কোস্টারের ধাক্কায় ফেরিঘাটে নোঙ্গর করা ফেরির মাস্তুল ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ফেরিঘাটে থাকা একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে সন্ধ্যা নদীতে ঢাকা থেকে ভারতগামী কোস্টার জাহাজ এম ভি নূরে রওজা-৫ নোঙ্গর করার সময় কাউখালী সোনাকুর ফেরিঘাটে গিয়ে আচড়ে পড়ে। এ সময় সড়ক ও জনপথ বিভাগের একটি ফেরি জাহাজের ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরির সাথে বাধা নদী পারাপারের জন্য সুমাইয়া নামে একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় ও প্রকৌশলী মো. আল আমিন জানান, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর বরিশাল ফেরি বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাউখালী বিআইডবিøউটিএ ট্রাফিক অফিস সূত্র জানায়, ঢাকা থেকে কোস্টার জাহাজ এম ভি নুর এ রওজা-৫ মালামাল পরিবহনের জন্য ভারত যাবার পথে কাউখালী সন্ধ্যা নদীতে নোঙ্গর করার সময় ঝড়ের কবলে পড়ে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial