পিরোজপুরে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে অবকাশ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের দাবি জানান। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এ দাবি বাস্তবায়ন জরুরি।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন ওসমানী, লেবার পার্টির জেলা সমন্বয়ক মো. সালমান খান বাদশা, এনসিপির জেলা সিনিয়র যুগ্ম আহŸায়ক মাহবুবুল আলম নাঈম, জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমীর মাওলানা ছিদ্দিকুর রহমান, পৌর আমীর ইসাহাক আলী খান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম।
