কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে|
মঙ্গলবার সকালে উপজেলার পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ শুরু করা হয়|
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন|
এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদারসহ উপজেলার ৫টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা|
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে|
