প্রধান সূচি

পিরোজপুরে ‘স্বপ্ন’ আউটলেট এর নতুন শো-রুম উদ্বোধন

পিরোজপুর শহরের সিও অফিস মোড় এলাকায় যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’ এর নতুন একটি আউটলেট। মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই সুপারশপ এর উদ্বোধন করা হয়। এর আগে সকাল ৯টায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, বর্তমান সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, স্বপ্ন সুপার শপের এরিয়া সেলস ম্যানেজার স্বপ্নময় মালাকার, আউটলেটের অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার অজয় মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial