প্রধান সূচি

সভাপতি রবিন : সম্পাদক মনির

কাউখালী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রবিবার রাতে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার সংবাদদাতা রবিউল হাসান রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের বার্তা ও দ্যা ফিনান্সিয়াল পোস্ট প্রতিনিধি রবিউল হাসান মনির।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রতন কুমার দাস (দৈনিক যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ (দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ সানমুন রেজা (দৈনিক জনবাণী), দপ্তর ও প্রচার সম্পাদক বিকাশ হালদার (দৈনিক দেশকাল)। কার্যনির্বাহী সদস্য- এনামুল হক (দৈনিক ইনকিলাব), তারেকুর রহমান তারেক (দৈনিক তৃতীয় মাত্রা), শেখ রিয়াজ আহমেদ নাহিদ (দৈনিক আজকের দর্পণ)।
কমিটি গঠনের পূর্বে সিনিয়র সাংবাদিক রতন কুমার দাসের সভাপতিত্বে প্রেসক্লাবে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial