প্রধান সূচি

ইয়াবা কেনাবেচা…

মঠবাড়িয়ায় বিএনপি নেতা সাবেক প্যানেল মেয়রসহ ৬জন গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা কেনাবেচার সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র পৌরসভার ৬নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ ওরফে হারুন কমিশনারসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার রাতে পৌর শহরের নিউ মার্কেট এলাকায় হারুন কমিশনারের নিজ বাসা থেকে বিএনপি নেতা ও সাবেক প্যানেল মেয়র মো. হারুন অর রশিদ ওরফে হারুন কমিশনার (৪৫), বিজন কুমার চৌধুরী (৪০), মো. শহিদুল ইসলাম মনির (৪২), মো. শহীদ গাজী (৪২), মো. শহীদ গাজী (৪২), মীর মিনহাজুল ইসলাম (২৭)কে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাতে পৌর শহরের নিউ মার্কেট এলাকায় কমিশনার হারুন এর নিজ বাসায় বসে ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় তাদের গ্রফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩. খালেক এর ছেলে, বিজন কুমার মিরুখালী রোডের মৃত ক্ষিতীশ চন্দ্র চৌধুরী ছেলে, শহিদুল ইসলাম উত্তর কলেজ রোডের মো. নূরুল ইসলাম ছেলে, শহীদ গাজী সবুজনগর এলাকার মো. সিরাজ গাজী ছেলে এবং মিনহাজুল ইসলামের বাড়ি উপজেলার বড় মাছুয়া ইউনিয়নে।
থানা সূত্রে জানা গেছে, হারুন কমিশনারের পুরাতন বসত ভবনের নিচ তলায় মাদক কেনাবেচা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করেন। এসময় হারুন কমিশনার ভবনের ছাদে উঠে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে নিঁচে পাকা রাস্তায় পড়ে দুই পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পান। পুলিশ ঘটনাস্থল থেকেই সকলকে গ্রেপ্তার করে। পরে আহত হারুন কমিশনারকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ হিলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial