প্রধান সূচি

ভান্ডারিয়ায় অতিরিক্ত ভাড়া আদায় : ইমাদ ও পালকি পরিবহনকে জরিমানা

ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় ও নির্ধারিত ভাড়ার চার্ট না রাখার অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানে ঢাকাগামী ইমাদ পরিবহন ও পালকি পরিবহনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার। এ সময় ভান্ডারিয়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. জাফরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের হয়রানিরোধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন করছে না। এ ধরণের অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial