প্রধান সূচি

পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর শহরের স্কাউট ভবনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব আলী টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে কলাখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. হেদায়েতুল ইসলাম মিষ্টার, পুখুরিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত কবীর খান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আকরাম আলী মোল্লাসহ পিরোজপুর শহরে বসবাসকারী কলাখালী ইউনিয়নের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial