March, 2026
পিরোজপুরে ‘স্বপ্ন’ আউটলেট এর নতুন শো-রুম উদ্বোধন
পিরোজপুর শহরের সিও অফিস মোড় এলাকায় যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’ এর নতুন একটি আউটলেট। মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই সুপারশপ এর উদ্বোধন করা হয়। এর আগে সকাল ৯টায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী।এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, বর্তমান সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, স্বপ্ন সুপার শপের এরিয়া সেলস ম্যানেজার স্বপ্নময় মালাকার, আউটলেটের অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার অজয় মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৩ বছরের কিশোরীকে ধর্ষণ মামলা : তিনজনের যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুর সদর উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় আদালত একজনের যাবজ্জীবন ও দুইজনের ১৪ বছর কারাদন্ড দিয়েছে।সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল পিরোজপুরের বিচারক এস এম মনিরজ্জামান এ রায় দেন।মামলার প্রধান আসামী মিলন সেখকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। অন্য দুই আসামী অলী গাজী ও মারুফ গাজীকে কিশোরী ভিকটিমকে অপহরণের অপরাধে প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায় ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।আসামীরা হলেন- নাজিরপুরবিস্তারিত পড়ুন
সভাপতি রবিন : সম্পাদক মনির
কাউখালী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রবিবার রাতে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার সংবাদদাতা রবিউল হাসান রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের বার্তা ও দ্যা ফিনান্সিয়াল পোস্ট প্রতিনিধি রবিউল হাসান মনির।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রতন কুমার দাস (দৈনিক যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ (দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ সানমুন রেজা (দৈনিক জনবাণী), দপ্তর ও প্রচার সম্পাদক বিকাশ হালদার (দৈনিক দেশকাল)। কার্যনির্বাহী সদস্য- এনামুল হক (দৈনিক ইনকিলাব), তারেকুর রহমান তারেক (দৈনিক তৃতীয়বিস্তারিত পড়ুন
জ্বালানি তেল নিতে লাগবে স্লিপ
পিরোজপুরের ফিলিং স্ট্রেশনগুলো থেকে জ্বালানি তেল নিতে লাগবে স্লিপ। এছাড়া মোটর সাইকেলে পেট্রোল বা অকটেন নিতে হলে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।রবিবার পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেল সরবরাহ ও তদারকি বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জানানো হয়-পিরোজপুরের ফিলিং স্টেশনসহ খোলা বাজরে আইন অমান্য করে জ্বালানি তেল বিক্রি বা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।সভায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে বিদ্যমান কৃত্রিম সংকট নিরসনে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি সচেতনতা বৃদ্ধি, টেকসই ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং খোরপোষ কৃষিকে বানিজ্যিক কৃষিতে রূপান্তারের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণের লক্ষে পিরোজপুরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ‘প্রোগ্রাম এন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার)’ এর আওতায় রবিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন
ইয়াবা কেনাবেচা…
মঠবাড়িয়ায় বিএনপি নেতা সাবেক প্যানেল মেয়রসহ ৬জন গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা কেনাবেচার সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র পৌরসভার ৬নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ ওরফে হারুন কমিশনারসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।শুক্রবার রাতে পৌর শহরের নিউ মার্কেট এলাকায় হারুন কমিশনারের নিজ বাসা থেকে বিএনপি নেতা ও সাবেক প্যানেল মেয়র মো. হারুন অর রশিদ ওরফে হারুন কমিশনার (৪৫), বিজন কুমার চৌধুরী (৪০), মো. শহিদুল ইসলাম মনির (৪২), মো. শহীদ গাজী (৪২), মো. শহীদ গাজী (৪২), মীর মিনহাজুল ইসলাম (২৭)কে গ্রেফতার করে পুলিশ।জানা গেছে, শুক্রবার রাতে পৌর শহরের নিউ মার্কেট এলাকায় কমিশনারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিককে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতে গ্রেফতার ও বিচারের দাবিতে মৎসজীবীদের মানববন্ধন
পিরোজপুর সদর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এবং পাড়েরহাট মৎস্যজীবী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিরকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় মৎস ব্যবসায়ী ও মৎসজীবীরা। শুক্রবার পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তফা আকন, মতিঝিল থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহীন গাজী, স্থানীয় বিএনপি নেতা মিলন মল্লিক ও রবিউল মল্লিকসহ পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রের ব্যবসায়ী ও মৎসজীবীরা।এ সময় বক্তারা বলেন, হত্যার উদ্দেশ্যে নাসির মল্লিকের উপর নির্মম হামলা চালানো হয়েছিল। বর্তমানে তিনি ঢাকায় হাসপাতালেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পিরোজপুরে নানা অয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ভাগীরথি চত্ত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে স্মৃতিস্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দীকী, জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচীব সাইদুল ইসলাম কিসমত পুষ্পার্ঘ অর্পন করেন।পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব, জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্ত বিভাগ, জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে দৌঁড় প্রতিযোগিতা ও গ্রাম্য মেলা। বুধবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ৩নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের শিকদার বাড়ির মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় ৮টি ঘোড়া অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুদের ঢল নামে। শিশু-কিশোরদের কোলাহলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।আয়োজকদের তথ্যমতে, প্রায় ৪ হাজার মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। ঘোড়ার দৌঁড়ের পাশাপাশি সেখানে বসে এক বিশাল গ্রাম্য মেলা। মেলায় বিভিন্নবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর জখম
পিরোজপুর পৌর এলাকায় প্রতিপক্ষের হামলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার মুক্তারকাঠী গ্রামের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, মো. এমরান শেখ (২৮), এবং আ. রহিম শেখ (৩৫)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয়েই আহত হন।আহত রহিম শেখের পরিবারের দাবি, হামলায় ১০ থেকে ১৫ জন অংশ নেয়। তাদের মধ্যে এমরান মীর, ডাবলু মীর ও আবু মীরের নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়েছেবিস্তারিত পড়ুন
