প্রধান সূচি

পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে (রাত ১২ টা ১ মিনিটে) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পিরোজপর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রসাশক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী, জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেলা যুবদল, ছাত্রদল, পিরোজপুর প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial