পিরোজপুরে আলমগীর হোসেনের বাসায় ফুল নিয়ে নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনে বিএনপির পরাজিত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গেলেন নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী। শনিবার সকাল ১০টায় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুরের বাসায় দলীয় নেতা কর্মীদের নিয়ে জানাতে যান মাসুদ সাঈদী।
এ সময় সংসদ সদস্য মাসুদ সাঈদী একসাথে পিরোজপুরের উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। তিনি বলেন, পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থা, পানির সমস্যা সমাধানসহ এলাকার উন্নয়নে যাবতীয় কাজ বিএনপি থেকে নির্বাচন করা বিজিত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে সাথে নিয়ে করতে চাই, তার সহযোগিতা চাই।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
