প্রধান সূচি

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার : আটক-৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করেছে।
বুধবার ভোর ৫টার দিকে মঠবাড়িয়া সেনাক্যাম্পের মেজর মোস্তফা কামাল এর নেতৃত্বে সেনা সদস্যের একটি দল মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকায় অভিযান চালিয়ে ৩ সন্ত্রাসীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
আটককৃতরা হল- মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের তুষখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মিলনের ছেলে আসাদ (২৬) ও ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)।
আটককৃতদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি রামদা, ২টি দা, ১টি রেঞ্জ, ৩টি কাচি, ফয়েল পেপার, ১ সেট ওয়াকিটকি, ৩টি গ্যাস লাইট, ৩টি স্মার্টফোন সেট, ২টি বাটন ফোন সেট এবং ১টি জাতীয় পরিচয়পত্র এবং জব্দ করা হয়।
মঠবাড়িয়া সেনা ক্যাম্পের মেজর মোস্তফা কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার তুষখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় আটকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক, মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial