গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্বকরণে পিরোজপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্বকরণ উপলক্ষে পিরোজপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার পিরোজপুর সরকারী বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।
পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের বরিশালবিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূঞা জনি, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুর মান্নান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, বরিশাল বিভাগীয় জাতীয় ইমাম সমিতির সভাপতি আব্দুর হাই নিজামীসহ জেলা ও উপজেলার বিভিন্ন মমজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ তার বক্তব্যে জুমার নামাজের পূর্বে খুদবায় গণভোটের প্রচারের জন্য ইমামদের অনুরোধ জানান। এছাড়া এলাকার সাধারণ মানুষের মাঝে গণভোটের বিষয়ে প্রচারণার জন্যও আহবান জানান।
