প্রধান সূচি

জাতীয় সংসদ নির্বাচন

পিরোজপুরের ৩টি আসনে ১৪ প্রার্থী : প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থী নির্বাচন করছেন।
বুধবার প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিন বেলা ১২টায় পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থিত শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রতীক ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পিরোজপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর ইশরাক রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রার্থীরা।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের মধ্যে পিরোজপুর-১ আসনে ২ জন, পিরোজপুর-২ আসনে ৬ জন এবং পিরোজপুর-৩ আসনে ৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী আলমগীর হোসেন (ধানের শীষ) ও জামায়াতে ইসলামী প্রার্থী মাসুদ সাঈদী (দাঁড়ি পাল্লা)।
পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুর (ধানের শীষ), জামায়াতে ইসরামীর প্রার্থী শামীম সাঈদী (দাঁড়ি পাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. আবুল কালাম আজাদ (হাতপাখা), ৫. আমার বাংলাদেশ (এবি পার্টি) প্রার্থী ফয়সাল খান (ঈগল), জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. মাহিবুল হোসেন (বাই সাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন (ঘোড়া)।
পিরোজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মো. রুহুল আমিন দুলাল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. রুস্তম আলী ফরাজী (হাতপাখা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মো. শামীম হামিদী (শাপলা কলি), জাতীয় পাটি (এরশাদ) প্রার্থী মো. মাশরেকুল আজম রবি (লাঙ্গল), বাংলাদেশ জাসদ প্রার্থী করিম সিকদার (মোটরগাড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামান (ফুটবল)।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial