প্রধান সূচি

সংসদ নির্বাচন-২০২৬ : পিরোজপুরের ৩টি আসনে ১৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে পিরোজপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনোনযন পত্র প্রত্যাহার করে নেন। এ আসনে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রার্থী দেওয়া হয়েছে।
পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বিএনপির মানোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী ও নেছারাবাদ উপজেলা) আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর, জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম, ইসলামী আন্দোলন (চরমোনাই) প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ, এবি পার্টি প্রার্থী মো. ফয়সাল খান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহমুদ হোসেন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনে ৬ জন প্রার্থী নির্বাচন করছেন। এরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী রুহুল আমীন দুলাল, জামায়াতে ইসলামী জোট প্রার্থী এনসিপি’র ড. শামীম হামিদী, ইসলামী আন্দোলন (চরমোনাই) প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী, জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী মাশরেকুল আজম রবি, বাংলাদেশ জাসদ প্রার্থী করিম শিকদার এবং স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামান।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial