পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
পিরোজপুরে একটি হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে পিরোজপুর জেলা দায়রা ও জজ আদালত।
সোমবার পিরোজপুর বিজ্ঞ জেলা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এই রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আ. রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্ন বেগম।
মামলায় রোজিনা বেগম নামে এক আসামীকে বেকসুর খালাশ দেয় আদালত। দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে আ. রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা আদালতে বিচারাধীন অবস্থায় মারা যায়।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১৫ সালের ২২ অক্টোবর পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে আবু আকনের মৃত্যু হয়। এই ঘটনায় আ. জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আকন জানান, সোমবার পিরোজপুর বিজ্ঞ দায়রা ও জেলা জজ আদালতের বিচারক মুজিবর রহমান উক্ত মামলায় ৬জন আসামীকে যাবজ্জীবন দিয়েছেন এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন। অপর আসামী রোজিনা বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়। ৩ জন আসামী আদালতে বিচারাধীন অবস্থায় মারা যায়। মামলাটি ছিল জমিজমা ও সুপারীপারাকে কেন্দ্র করে। মামলার ভিকটিম আবু আকন (৪২) মারাত্বক জখম প্রাপ্ত হয়ে গুরতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসাপাতালে ভর্তি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
