প্রধান সূচি

শীতার্ত মানুষের মাঝে এমিনেন্ট বয়জের কম্বল বিতরণ

তীব্র শীত ও হাড়কাঁপানো ঠান্ডায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এমিনেন্ট বয়েজ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পাড়েরহাট রোডস্থ মুকুলফৌজ ক্লাবে এই শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করে এমিনেন্ট বয়েজ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা জাকির হোসেন রোকন, বিশেষ সভাপতি জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাইফুল্লাহ হুমায়ূন, সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ নিয়াজ, উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আগ্রিজ, সদস্য সুরঞ্জন চক্রবর্তী বাপ্পাসহ সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণকালে বক্তারা বলেন, শীতের এই তীব্রতায় সমাজের অবহেলিত মানুষগুলো চরম কষ্টে দিনাতিপাত করছে। আমাদের সামান্য এই উদ্যোগ যদি তাদের কিছুটা উষ্ণতা দিতে পারে, তবেই আমাদের চেষ্টা সার্থক হবে।
শীতের নতুন কম্বল হাতে পেয়ে বৃদ্ধ নারী আবেগপ্লুত হয়ে বলেন, ‘কয়দিন ধইরা এই শীতে ঠিকমত ঘুমাইতে পারি না। রাতে শীতের জন্য খুব কষ্ট পাইতাম। এই কম্বলটা পাইয়া খুব উপকার হইলো। আরামে ঘুমাইতে পারবো। আল্লাহ ওনাগো ভালো করুক।’
আয়োজক সংগঠন এমিনেন্ট বয়েজ এর পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও তাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং পিরোজপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে তারা শীতার্ত মানুষের সাহায্য করবেন।
উল্লখ্য, এমিনেন্ট বয়েজ সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবক কর্মকান্ড করে আসছে। করোনাকালীন সময় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ঘরে ঘরে পৌঁছে দেয়া। পৌর এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial