প্রধান সূচি

পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার অভিযানে চুরি ও হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও প্রতারণার অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. জিয়াউর রহমানের সার্বিক তদারকিতে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল এবং বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ও অর্থ ফেরত পেয়ে ভুক্তভোগীরা পিরোজপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার এ ধরণের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ পূর্বেও এ ধরণের কার্যক্রম পরিচালনার মাধ্যমে সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial