প্রধান সূচি

শামীম সভাপতি : তানভীর সম্পাদক

পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূর্ববর্তী বছরের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, আয়-ব্যয় প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং ২০২৬ সালের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।
বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে পিরোজপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যানির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী কমিটির ১৯টি পদের কর্মকর্তা নির্বাচিত হন।
জেলা প্রশাসকের নিয়োগকৃত নির্বাচন কমিশনার ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ইকবাল করিম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচনে এস. এম. রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ) সভাপতি ও এস. এম. তানভীর আহমেদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি খেলাফত হেসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা) ও শেখ মো. রশিদ আল মুনান (এনটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ কুমার শুভ রায় (বাংলাভিশন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার (ইন্ডিপেডেন্ট টিভি ও দৈনিক আজকের পত্রিকা), সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কবির হোসাইন (দিপ্ত টিভি), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মো. জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী)।
নির্বাহী সদস্যবৃন্দ হলেন- মাহামুদ হোসেন (ইউএনবি), এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), আরিফ মোস্তফা (দৈনিক বনিক বার্তা ও বাংলা ট্রিবিউন), ফসিউল ইসলাম বাচ্চু (দৈনিক সমকাল ও চ্যানেল আই), জহিরুল হক টিটু (দৈনিক যায়যায় দিন ও নিউ নেশন), খালিদ আবু (দৈনিক আমাদের সময়), মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), ওয়াহি হাসন বাবু (দৈনিক ইনকিলাব) ও কে এম হাবিবুর রহমান (ডেইলী স্টার ও ডিবিসি টিভি)।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial