প্রধান সূচি

১৭ দিন নিখোঁজের পর বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার : পরিবারের দাবি হত্যা

পিরোজপুরে ১৭ দিন নিখোঁজ থাকার পর মারুফ সিকদার (২৭) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাক্ষ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
‎নিহত মারুফ সিকদার (২৭) পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি গ্রামের সাহেদ সিকদারের ছেলে।
‎পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাক্ষ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাল ঝোপের মধ্যে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ওই এলাকায় নিখোঁজ থাকা বাকপ্রতিবন্ধী যুবকের পরিবারকে খবর দিলে তারা লাশ ওই যুবকের দাবী করেন এবং যুবকের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার দাবি করেন। ‎মারুফ সিকদারের পিতা সাহেদ সিকদার বলেন, গত ২৩ ডিসেম্বর আমার বাক প্রতিবন্ধী ছেলে নিখোঁজ হয়। আজকে একটি লাশ উদ্ধার হয়েছে। এখানে এসে দেখি এটা আমার ছেলের লাশ। আমার ছেলের বউ আর শ্বশুরবাড়ির সাথে তার দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল। আমার ধারণা তাকে হত্যা করা হয়েছে।
‎পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন বলেন, পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রাম থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ওখানে এক পরিবার দাবি করছে লাশটি তাদের নিখোঁজ সন্তানের। তবে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। লাশ শনাক্তকরণের এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial