ইন্দুরকানীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় যাত্রীবাহী পরিবহনকে জরিমানা
পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় যাত্রীবাহী পরিবহনকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান রুবেল উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ঢাকাগামী পর্যটক পরিবহনকে এক হাজার টাকা জরিমানা করেন। অভিযানে ইন্দুরকানী থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান রুবেল জানান, পরিবেশ দূষণকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় সতর্কতামূলক এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
