প্রধান সূচি

পিরোজপুরে সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন এবং গণভোট প্রদান বিষয় এবং নিয়মাবলি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সদর উপজলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ এর সভাপতিত্বে সভায় অতিরক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, উপজেলা ভূমি কর্মকর্তা মো. আল আমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামমুদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিয়ামাবলী তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন এবং অবহিত করার জন্য জেলা প্রশাসন বিভিন্ন ধরণের প্রচার প্রচারনাসহ সব ধরণের ব্যবস্থা গ্রহন করেছে। এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিয়ামাবলী তুলে ধরে বলেন, গণভোটের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রশাসন প্রতিটি ইউনিয়ন পরিষদে এবং নির্দিষ্ট জায়গায় ব্যানার ফেস্টুন লাগানো এবং লিফলেট বিলির মাধ্যমে জনগনকে গণভোটের ৪টি ধারার বিষয়ে সচেতন করার ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচনের আগেই সব ধরণের অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইন শৃঙ্খলার উন্নতির ব্যবস্থা গ্রহন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি সনাতন ধর্মের সকল মানুষকে সকল প্রকার ভয়ভীতির উর্ধ্বে থেকে এ দেশের নাগরিক হিসাবে সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা তুলে ধরেন।
এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সেনাবাহিনী র‌্যাব পুলিশসহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial