পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুচ আলী শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালিস খানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আহসানুল কবির, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসাইন।
Please follow and like us:
« সুন্দরবনে পর্যটকবাহী জালিবোটসহ সকল নৌযান চলাচল বন্ধ : ফিরে যাচ্ছে দেশী বিদেশী পর্যটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা »
