প্রধান সূচি

আগামী নির্বাচন রাষ্ট্র মেরামতের নির্বাচন : জেলা প্রশাসক

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রাষ্ট্র মেরামতের নির্বাচন, একটি গণভোটের নির্বাচন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার প্রশাসনকে ঢেলে সাজিয়েছেন। প্রশাসনের ব্যাপক রদবদল করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সরকার তাকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেছারাবাদ উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
নেছারাবাদ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত।
সভায় জেলা প্রশাসক আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পিরোজপুর জেলার সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য যা যা প্রয়োজন, প্রশাসনের পক্ষ থেকে তার সবই করা হবে।
তিনি বক্তব্যে রাজনৈতিক দলগুলোর প্রতি পারস্পরিক সহিষ্ণুতা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, নেছারাবাদ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জয়, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল কালাম আজাদ, সেক্রেটারী আব্দুর রসিদ প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial