পিরোজপুরে চেম্বার এন্ড কমার্সের নির্বাচন অনুষ্ঠিত
দি পিরোজপুর চেম্বার এন্ড কমার্সের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরাসরি ভোটে ২১জন পরিচালক নির্বাচিত হয়েছেন। শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের পরে রাতে ফলাপল ঘোষণা করা হয়।
নির্বাচিত পরিচালকগণ হলেন- মো. মেহেদী হাসান, এস এম ছাইদুল ইসলাম (কিসমত), মো. হারুন-আর-রশীদ, রতন কুমার ঘড়াই, আহসানুল কবির, এমদাদুল হক মাসুদ, আরিফুল হক, মাহাতাব উদ্দীন রিপন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, গৌরঙ্গ দাস, রাসেল আকন, এ কে এম আক্তারুজ্জামান মাসুম, শেখ রুবেল, আলহাজ্ব রফিকুল ইসলাম, গাজী কামরুজ্জামান শুভ্র, তারেক আহমেদ, মিজানুর রহমান শরীফ, মো. ইব্রাহীম শেখ, মো. সোহাগ ফকির, মো. আনিস রায়হান ও মো. জাহিদুল ইসলাম।
নির্বাচনে মোট ৮৬জন ভোট প্রয়োগ করেন। শনিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার এডভোকেট আকরাম আলী মোল্লা জয়ী পরিচালকদের নাম ঘোষণা করেন।
নির্বাচিত পরিচালকগণ তাদের মধ্য থেকে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভপতি নির্বাচন করবেন।
