প্রধান সূচি

পিরোজপুরে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পিরোজপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার পুলিশ সুপার অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এ সময় পুলিশ সুপার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনের বিষয় সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন। তিনি এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক ইউএনবি’র পিরোজপুর প্রতিনিধি মাহমুদ হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জিয়াউল হক খান, সাংবাদিক হাসান মামুন, তরিকুল ইসলাম, জোবায়ের জনি প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান ও জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial