প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও টিআইবি-সনাকের যৌথ উদ্যোগে আয়োজিত দিবসের কর্মসূচি সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয়। এরপর মানববন্ধন ও র‌্যালি করা করা হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সদর ইউএনও মামুনুর রহমান, দুপ্রকের সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সনাকের সহ-সভাপতি মো. শাহ আলম শেখ ও প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুদকের উপ পরিচালক মো. আমিনুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial