প্রধান সূচি

পিরোজপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।
পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তুহিন কান্তি ঘোষের সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।
সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন প্রতিনিধ ডা. আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।
সভায় জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে পিরোজপুর জেলায় আগামী ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে। এবারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহেন প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial