খালেদা জিয়ার সুস্থতা কামনায় পিরোজপুরে সদগয়ে জারিয়া ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পিরোজপুরে আয়োজন করা হয়েছে সদগয়ে জারিয়া ও বিশেষ দোয়া মাহফিল।
মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
সদগয়ে জারিয়া হিসেবে আলমগীর হোসেনের ব্যক্তিগত উদ্যোগে পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ জীবগ্রাম (বাবলা) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফরাজি বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং গাজীপুর নেছারিয়া এতিমখানায় ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
« দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে : ছারছীনার পীর ছাহেব (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে বিএনপির দোয়া মাহফিল »
