প্রধান সূচি

শামসুদ্দোহাকে সভাপতি : সাদ্দাম হোসেন সম্পাদক

পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত

পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০ গ্রেড) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. শামসুদ্দোহাকে সভাপতি, মো. সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. আখিরুজ্জামান রাজুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী।
জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. শামসুদ্দোহা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) এস এম আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এবং সদর থানার ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম।
সভায় পরিষদের সদস্যসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial