প্রধান সূচি

পিরোজপুরে মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পিরোজপুর সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
‎জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোাকেট রহিমা আক্তার হাসি।
‎সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial