প্রধান সূচি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।
শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহিদুল হক চাঁন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান, সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু, আব্দুস সালাম বাতেনসহ জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ১৯৭১ সালে যেমন ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছিলেন, তেমনি বর্তমানেও সমাজের সকল অসংগতির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, জেলা প্রশাসন সর্বদা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাশে থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial