প্রধান সূচি

পিরোজপুর শহরের মৃতপ্রায় ডিসি পাড়া-চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পিরোজপুর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত মৃতপ্রায় ডিসি পাড়া-চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
শুক্রবার পৌরসভার উদ্যোগে এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ডিসিপাড়াস্থ জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন এলাকা থেকে খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এবং সংস্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অভিযানের প্রথম দিনে খালের দুই পাড় দখলমুক্তকরণ, ময়লা-আবর্জনা অপসারণ, পলি পরিষ্কার এবং পরিবেশগত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়। দীর্ঘদিনের অবহেলায় খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলেও চলমান উদ্যোগে তা পুনরুদ্ধারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। উদ্বোধনী কার্যক্রমে পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জাহানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক ইসরাত জাহান বলেন, অল্প পরিসরে কাজ শুরু হলেও সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যাঞ্জক। পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে শহরের অন্যান্য খালও ধাপে ধাপে সংস্কার ও পুন:খনন করা হবে।
উল্লেখ্য, এর আগে পিরোজপুর শহরের মধ্য থেকে প্রবাহিত ভারানী খালের দুই কিলোমিটার অংশের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংস্কার করা হয়। চলতি বছরের মে মাসে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের প্রচেষ্টায় পৌরসভা উদ্যোগে এবং স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠনের সহযোগিতায় উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial