র্যাবের অভিযানে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
অপহরণপূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফেরদৌস শেখকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৮, সিপিএসসি বরিশালের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে র্যাব-১০ এর সহায়তায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক এলাকা থেকে ফেরদৌস শেখকে আটক করে।
র্যাব জানায়, ২০১৯ সালে পিরোজপুরের নাজিরপুর থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণের একটি মামলায় ফেরদৌস শেখ দোষী সাব্যস্ত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেরদৌস শেখকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৮ সূত্র নিশ্চিত করেছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজসহ জাল টাকা জব্দ »
