প্রধান সূচি

ভান্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন জিয়া ময়দানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে গবাদি পশু, হাঁস-মুরগি ও দুগ্ধজাত পণ্যসহ নানা প্রযুক্তিনির্ভর উপকরণ প্রদর্শিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial