প্রধান সূচি

ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা : গ্রেফতার-১

পিরোজপুরের ইন্দুরকানীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইয়াছিন হাওলাদার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে যাবার পথে অভিযুক্ত ইয়াছিনসহ ৩/৪ জন বখাটে যুবক মেয়েটিকে ইজিবাইক থেকে জোর করে নামিয়ে ফায়ার সার্ভিস অফিসের পূর্ব পাশে একটি সুপারি বাগানে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইয়াছিনসহ বখাটেরা পালিয়ে যায়।
পরে এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন- দক্ষিণ ইন্দুরকানী গ্রামের বাসিন্দা মৃত মনির হাওলাদারের ছেলে মো. ইয়াছিন হাওলাদার (২৪), মিজানুর রহমান শেখের ছেলে মো. নাজমুল শেখ (২০), ইয়াছিন গাজীর ছেলে মো. রাজু গাজী (২০) এবং তোফাজ্জেল আকনের ছেলে জিহাদ আকন (২২)।
পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইয়াছিন হাওলাদারকে গ্রেফতার করেছে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, ঘটনার বিষয়ে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ একজনকে গ্রেফতার করেছে, বাকিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial