পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে র্যালীটি পিরোজপুর জাতীয় ঈদগাহ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পিরোজপুর জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নিজামউদ্দিন সরদার, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সাবেক সাধারণ সৈয়দ সাব্বির আহমেদ, অ্যাডভোকেট খায়রুল বাসার শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
Please follow and like us:
« কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে : হাসনাত আব্দুল্লাহ »
