প্রধান সূচি

গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার দুপুরে পিরোজপুরে সংগঠনটির জেলার নেতৃবৃন্দের সাথে এক সমন্বয় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। তবে এর আগেই গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে এবং সেটা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয় বরং প্রধান উপদেষ্টাকে এ আদেশ জারি করতে হবে।
হাসনাত আরও বলেন, যারা মৌলিক সংস্কারের পক্ষে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যা এবং যার মৌলিক সংস্কার চাচ্ছে না তারা না প্রচারণা চালাচ্ছে। তবে এ দুইয়ের মধ্যে এনসিপি সরাসরি গণভোটের আদেশ চাচ্ছে।
বিএনপি ও জামায়াতের সাথে দূরত্ব সৃষ্টির বিষয়ে হাসনাত বলেন, যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নিবে, তাদের সাথেই এনপিসপি’র দূরত্ব তৈরি হবে। এছাড়া এনসিপি কোন জোটে যাবে কিনা এটা সময়ই নির্ধারণ করবে।
আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে হাসনাত বলেন, আওয়ামী লীগ না থাকার কারণেই রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসে আলোচনা করতে পারছে। আওয়ামী লীগের পূনর্বাসন কিম্বা আওয়ামী লীগের সাথে কোন প্রকার সমযোতা এ বিষয়গুলো এনসিপি’র কাছে অবাঞ্চিত।
তিনি আরও বলেন, বিএনপি এবং জামায়াত আওয়ামী লীগের সাথে যে সখ্যতা গড়ার চেষ্টা করছে তা অত্যন্ত দু:খজনক এবং তাদের ব্যাকডোর সমযোতার বিষয়টি দিন দিন স্পষ্ট হচ্ছে। আর এ কারণে তাদের জনগণ ভোট দিবে কিনা, এটা এদেশের জনগণ নির্ধারণ করবে।
নির্বাচন কমিশনের কোন নীতিমালা নেই বলে উল্লেখ করে হাসনাত বলেন, রাষ্ট্রীয় এ সংস্থাটির যখন যে প্রতীক মনে হয়, সেই প্রতীক অন্তর্ভূক্ত করে। তাদের সকালে ঘুম থেকে উঠে মনে হয়- মাইক মার্কা দিবে, আবার মোবাইল দেখার পর মনে হয় মোবাইল মার্কা দিবে, ট্রাইপড দেখলে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখছে সেটার মার্কাও আছে। তাই নির্বাচন কমিশনকে স্পষ্ট নীতিমালা প্রনয়ন করতে হবে।
এনসিপির পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial