কাউখালীতে ইলিশ ধরায় ৫ জেলের কারাদন্ড
পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৫ জেলে আটক করা হয়েছে। পরে এদের মধ্যে ৪ জন জেলেকে ৩ দিন করে এবং একজনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কাউখালী উপজেলা মৎস্য বিভাগের অভিযানে শনিবার দুপুরে উপজেলার সন্ধ্যা ও কঁচা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা আটককৃদের দন্ডাদেশ দেন।
৩ দিনের সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কেশরতা গ্রামের রাজু খান, মো. জাফর, বেকুটিয়া গ্রামের হাসান হাওলাদার, মাইনুল এবং ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত হলেন পিরোজপুরের রানীপুর গ্রামের রশিদ শেখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে অভিযানে জেলে ৫ জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের ৪ জনকে ৩ দিন করে এবং একজন জেলের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন বিচারক।
