প্রধান সূচি

মঠবাড়িয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়গনিস্টক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায়, ৬ ডায়গনস্টিক সেন্টার সিলগালা

পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত দুটি বেসরকারি হাসপাতাল ও ৫ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযানে ৬টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় আদালত।
রবিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম এর নেতৃত্বে পৌর শহরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ ও সৌদিপ্রবাসী হাসপাতালে ৩০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাশে দেয় ভ্রাম্যমান আদালত।
এছাড়া স্কয়ার ডায়াগনিস্টক সেন্টার, মডার্ণ ডাগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনিস্টক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এর মালিককে অর্থদন্ডাদেশ দেয় আদালত।
এসময় মর্ডান ডায়াগনষ্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস , এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, আইকন মেডিকেল সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে পালিয়ে গেলে ওই ৬টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয় আদালত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, ডায়গনস্টিক সমিতিকে পূর্বে অবহিত করে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গা ঢাকা দেয়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial