প্রধান সূচি

কাউখালীতে ইলিশ ধরায় ২ জেলের কারাদন্ড

পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় দুই জেলেকে ১৭দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কাউখালী উপজেলা মৎস্য বিভাগের অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সন্ধ্যা নদীর আমরাজুড়ি ব্রাহ্মণতিত্না এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার আমরাজুড়ি গ্রামের বাসিন্দা ফয়সাল মৃধা ও জসিম মল্লিক।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে অভিযানে জেলে ফয়সাল ও জসিম মৃধাকে আটক করা হয়। এ সময় তাদের দুইটি নৌকা, ৩ হাজার মিটার সুতার জাল উদ্ধার এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে ১৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন বিচারক।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, দন্ডপ্রাপ্ত দুই জেলেকে শুক্রবার সকালে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ইলিশ ধরায় এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial