প্রধান সূচি

কাউখালীতে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে আধা কেজি গাঁজাসহ শিহাব হোসেন সিয়াম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার শিহাব হোসেন সিয়াম উপজেলার রঘুনাথপুর গ্রামের সালাম সেখের ছেলে। সোমবার রাতে কাউখালী বাসস্ট্যান্ড রোডের মাস্টার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে কাউখালী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী সিএন্ডবি রোডে মাস্টার বাড়ির সামনে মাদক কেনাবেচার সময় পুলিশ দেখে পালিয়ে যাবার সময় সিয়াম নামে একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তার আরেক সহযোগী রবিউল হাসান ইমন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সিহাব হোসেন সিয়ামের বিরুদ্ধে কাউখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial