প্রধান সূচি

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিলেন সাইদ খান

পিরোজপুর জেলার নাজিরপুরে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে ঘুরে পূজা পরবর্তী সময়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান। আজ বৃহস্পতিবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা-মন্ডপসহ নাজিরপুরের বিভিন্ন ইউনিয়নে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ৩১ দফা তুলে ধরেন তিনি।
এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক সাঈদ খান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে। জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের প্রতিবেশী যারা আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ তাদের এই উৎসবে আমরাও শামিল হতে এসেছি। তাদের উৎসবে যে রকম আনন্দের ভাগ নিবো তেমনি তাদের সুখে থাকবো, দু:খে থাকবো। এই বার্তা এবং ৩১ দফা পৌঁছে দিতেই আমরা এসেছি। আমরা বিশ্বাস করি সম্প্রীতির যে বন্ধন আবহমান কাল থেকে বয়ে এসেছে সেই সম্প্রীতির বন্ধন আরো শক্তিশালী হবে এবং এই বন্ধন এর উপর ভর করে আমরা শান্ত এবং উন্নত এক পিরোজপুর তৈরি করব সবাই মিলে।
এ সময় নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial