প্রধান সূচি

পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর ‘বাংলালিঙ্ক’ এর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৪০০জন শিক্ষার্থীকে আম, কাঠাল, পেয়ারা, লেবু, বকুল, অর্জুনসহ বিভিন্ন ফলজ, ঔষধি এবং বনজ গাছের চারা প্রদান করা হয়। পরে স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয়।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূইয়া জনি, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও পিরোজপুর মহিলা পরিষদের সম্পাদিকা খালেদা আক্তার হেনা, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. কাদিরুল মুক্তাদির, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি মোহাম্মদ এনায়েত কবির খান, সাধারন সম্পাদক মেহেদী হাসানসহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক ও অভিভাবকবৃন্দ, উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial